রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৪ বার

নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস-২০২৬’ পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের বর্বরতা স্মরণ করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

​সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউএনও তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কিত ও বর্বরতম অধ্যায়। এই ভয়াল স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতখানি। আমাদের দায়িত্ব হলো নতুন প্রজন্মকে এই সঠিক ইতিহাস জানানো এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।”

​সভায় বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, গণহত্যা দিবস কেবল একটি শোকের দিন নয়, বরং এটি আমাদের জাতীয় চেতনাকে জাগ্রত করার দিন। তারা শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, কৃষি কর্মকর্তা মোসা. তানিয়া তাবাসসুম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, সমবায় কর্মকর্তা মাখছুদ হোসেন এবং সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker