শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় বিনামূল্যে তিল ও পাট বীজ পেল ১৫০ জন কৃষক

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২১ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সাটুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে তিল ও পাটের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব বীজ তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে উন্নত জাতের এই বীজ বিতরণ করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা।
​বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের আত্মনির্ভরশীল করতে এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে এই প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত মোট ১৫০ জন কৃষকের মাঝে এই বীজ বিতরণ করা হয়েছে।এর মধ্যে ১০০ জন প্রতি কৃষক পাট বীজ ১ কেজি,ডিএপি সার ৫ কেজি,এমওপি সার ৫ কেজি এবং ৫০ জন প্রতি কৃষক তিল বীজ ১ কেজি,ডিএপি ১০ কেজি,এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, সাটুরিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ১৫০ জন কৃষকের মাঝে তিল ও পাট বীজ বিতরণ করা হয়েছে।
এ ছাড়া তিল ও পাট চাষের মাধ্যমে কৃষকরা যাতে লাভবান হতে পারেন, সেজন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরামর্শ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

​বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে সরকারি এই সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker