সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় বিদায়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৪ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন উর রশিদ-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার দুপুরের দিকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডাক্তার এ কে এম মুফাখখারুল ইসলাম।
​প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, “ডা.মামুন উর রশিদ সাটুরিয়ায় কর্মরত থাকাকালীন অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি সাটুরিয়াবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।”

​বিদায়ী অতিথির বক্তব্যে ডা. মামুন উর রশিদ তাঁর কর্মকালীন সময়ের স্মৃতি চারণ করেন এবং দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সহকর্মী, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীসহ উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন উর রশিদকে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker