সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

মানিকগঞ্জে মেধাবৃত্তি প্রদান ও গাছের চারা বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার

​মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান এবং বিএনপির সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুণার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।

​আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ মডেল হাইস্কুল মিলনায়তনে বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সারের সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে সপ্তম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী আলিফ আল আন নূর বিশ্বাস, অষ্টম শ্রেণির প্রথম স্থান অধিকারী আজমীর আহমদ এবং নবম শ্রেণির প্রথম স্থান অর্জনকারী আফনান আহমেদ সাইফসহ মোট ২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

​মানিকগঞ্জ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খান বাহাদুর আওলাদ হোসেন ডিগ্রি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নু, বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান ও মিজানুর রহমান মিন্টু।

​প্রধান অতিথির বক্তব্যে গোলাম আবেদিন কায়সার বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। আগামী দিনেও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগাতে আমরা পাশে থাকব।”

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও বৃত্তি প্রদান শেষে প্রয়াত নেতা হারুণার রশিদ খান মুন্নুর রুহের মাগফিরাত কামনা করে শিক্ষার্থীদের মাঝে চার শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker