সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

এসএসসি ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ ও দক্ষতা অর্জন জরুরি: মানিকগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩২ বার

নিজস্ব প্রতিবেদক।

এসএসসি-তে ভালো ফলাফল অর্জন করলেই জীবনে কাঙ্ক্ষিত সফলতা আসে না; এর পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগাতে পারলেই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. খায়রুল ইসলাম।
​রোববার (২৩ আগস্ট) মানিকগঞ্জের আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী, বৃত্তিপ্রাপ্ত এবং বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ডা. রেজওয়ানা আফরোজ স্বরনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান।
​প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি ও নানা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে সততা, মানবিকতা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।


​অনুষ্ঠানের অন্যান্য বক্তারা কৃতী শিক্ষার্থীদের মেধা, সাফল্য ও সৃজনশীলতার প্রশংসা করে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল ভিত্তি। একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
​অনুষ্ঠান শেষে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত এবং বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গুণীজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker