সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল ফাইনাল সম্পন্ন: বালকে সাটুরিয়া পাইলট ও বালিকায় রাইল্যা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সাটুরিয়ায় অনুষ্ঠিত হয়েছে ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার হ্যান্ডবল (বালক ও বালিকা) বিভাগের তীব্র প্রতিদ্বন্দ্বতাপূর্ণ ফাইনাল খেলাসমূহ অনুষ্ঠিত হয়।

​প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এ বিভাগে রানার্সআপ হয় হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়।
​অন্যদিকে, বালিকা বিভাগের তীব্র প্রতিদ্বন্দ্বতাপূর্ণ খেলায় সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা ছিনিয়ে নেয় রাইল্যা আব্দুল মজিদ ফটো উচ্চ বিদ্যালয়।

​খেলা শেষে বিজয়ী ও বিজয়ী উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। ফাইনাল ম্যাচসমূহ উপভোগ করতে মাঠের চারপাশে বিপুল সংখ্যক স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker