সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ফাইনাল সম্পন্ন:হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯১ বার

​নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জের সাটুরিয়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি(বালক) ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়।

​বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বতাপূর্ণ ও টানটান উত্তেজনার খেলায় হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে নেয়। প্রতিযোগিতায় রানার্সআপ শিরোপাতেই সন্তুষ্ট থাকতে হয় সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়কে।

​বিদ্যালয়ের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কষ্টার্জিত এই জয়ের জন্য আমি বিজয়ী দলের সকল খেলোয়াড় ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

​খেলা শেষে বিজয়ী ও বিজয়ী উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। ম্যাচটি উপভোগ করতে মাঠজুড়ে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, শিক্ষক ও শিক্ষার্থীদের বিপুল সমাগম ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker