সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় হরগজ শিমুলিয়া এ. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬২ বার

​বিশেষ প্রতিনিধি, রূপকথা টিভি।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শিমুলিয়া এ. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের বদলিজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

​ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আ. খ. ম. নূরুল হকের সভাপতিত্বে এবং মানোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার নাসরিন বেগম।

​অনুষ্ঠানে সহকর্মী শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদায়ী শিক্ষিকাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়। দীর্ঘ কর্মজীবনে তাঁর নিষ্ঠা, শিক্ষা বিস্তারে অসাধারণ অবদান এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক সেবার স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।

​সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আ. খ. ম. নূরুল হক বলেন, “বিদায়ী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে অর্পিত দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করেছেন। বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়নে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।”
​অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বিদায়ী শিক্ষিকার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন।

আবেগঘন পরিবেশে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন বিদ্যালয় পরিবার ও স্থানীয় বাসিন্দাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker