নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. ইকবাল হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে সাটুরিয়া অফিসার্স ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাটুরিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেনের সঞ্চালনায় এ বিদায় অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভাপতি এস কে সাইকা জেরিন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী ইউএনও’র সাটুরিয়ায় থাকাকালীন কর্মতৎপরতা, প্রশাসনিক দক্ষতা এবং জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।

বিদায়ী বক্তব্যে মো. ইকবাল হোসেন সাটুরিয়ায় তার দায়িত্ব পালনকালে সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিদায় নিতে হলেও সাটুরিয়ার সাধারণ মানুষের ভালোবাসা ও স্মৃতিগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।