সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ইউএনও মো. ইকবাল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩১ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.30833334, 0.30833334); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. ইকবাল হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে সাটুরিয়া অফিসার্স ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​সাটুরিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেনের সঞ্চালনায় এ বিদায় অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভাপতি এস কে সাইকা জেরিন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী ইউএনও’র সাটুরিয়ায় থাকাকালীন কর্মতৎপরতা, প্রশাসনিক দক্ষতা এবং জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।

​বিদায়ী বক্তব্যে মো. ইকবাল হোসেন সাটুরিয়ায় তার দায়িত্ব পালনকালে সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিদায় নিতে হলেও সাটুরিয়ার সাধারণ মানুষের ভালোবাসা ও স্মৃতিগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।

​অনুষ্ঠান শেষে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker