সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার

​নিজস্ব প্রতিবেদক, দৌলতপুর (মানিকগঞ্জ):

‘তরুণদের হাত ধরেই আসবে সমৃদ্ধি ও উন্নয়ন’—এই লক্ষ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে ‘আন্তর্জাতিক যুব দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।

​দৌলতপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।

​সভায় উপজেলার সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: লোকমান হোসেন, বিএনপি নেতা ও সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আতোয়ার রহমান এবং খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান।

​আলোচনা সভায় যুব সমাজের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকার কথা স্মরণ করে বক্তারা বলেন, দেশের যেকোনো সংকট ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ দেওয়া হলে তারা বাংলাদেশকে আরও দূর এগিয়ে নিয়ে যাবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি জানান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীব, মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাইনুল কবির, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংগঠক মো: শাহ আলম এবং সাধারণ সম্পাদক সালমান খান।

​এছাড়াও অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, যুব প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে যুবসমাজকে সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker