নিজস্ব প্রতিবেদক, দৌলতপুর (মানিকগঞ্জ):
‘তরুণদের হাত ধরেই আসবে সমৃদ্ধি ও উন্নয়ন’—এই লক্ষ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে ‘আন্তর্জাতিক যুব দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
সভায় উপজেলার সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: লোকমান হোসেন, বিএনপি নেতা ও সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আতোয়ার রহমান এবং খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান।
আলোচনা সভায় যুব সমাজের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকার কথা স্মরণ করে বক্তারা বলেন, দেশের যেকোনো সংকট ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ দেওয়া হলে তারা বাংলাদেশকে আরও দূর এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি জানান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীব, মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাইনুল কবির, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংগঠক মো: শাহ আলম এবং সাধারণ সম্পাদক সালমান খান।
এছাড়াও অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, যুব প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে যুবসমাজকে সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।