সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও সিলভিয়া স্নিগ্ধা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৬ বার

​মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে সরেজমিনে দুটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।

২০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পরিদর্শন করেন নিবার্হী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।

​পরিদর্শনকালে তিনি উপজেলার ঐতিহ্যবাহী চকমিরপুর উচ্চ বিদ্যালয় এবং ৩৯ নং চকমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণি কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতির হার ও পড়ালেখার মান যাচাই করেন।

বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। বিদ্যালয়ের আঙিনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভৌত অবকাঠামোগত সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শ্রেণিকক্ষে পাঠদান আরো আকর্ষণীয় করার বিষয়ে শিক্ষকবৃন্দের সাথে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
​পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান দুটির সার্বিক পরিবেশ ও শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি উন্নয়নমূলক ধারা বজায় রাখার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker