মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে সরেজমিনে দুটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
২০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পরিদর্শন করেন নিবার্হী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।
পরিদর্শনকালে তিনি উপজেলার ঐতিহ্যবাহী চকমিরপুর উচ্চ বিদ্যালয় এবং ৩৯ নং চকমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণি কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতির হার ও পড়ালেখার মান যাচাই করেন।
বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। বিদ্যালয়ের আঙিনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভৌত অবকাঠামোগত সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শ্রেণিকক্ষে পাঠদান আরো আকর্ষণীয় করার বিষয়ে শিক্ষকবৃন্দের সাথে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান দুটির সার্বিক পরিবেশ ও শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি উন্নয়নমূলক ধারা বজায় রাখার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।