সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৮ বার

নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারে ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির দায়ে সানোয়ার নামে এক সার ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
​কৃষি বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জান্না বাজারের ওই সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সার নামধারী ভেজাল সার বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ধারা ১৭ অনুযায়ী দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের জেল প্রদান এবং ভেজাল সার জব্দ করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম,সাটুরিয়া থানা পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং বাজারে সার সরবরাহ ও মান নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এমন তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের প্রতারিত করার চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker