সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

নবযোগদানকৃত এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এসিল্যান্ডের অফিস কক্ষে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​
​মতবিনিময়কালে নবনিযুক্ত এসিল্যান্ড মাহমুদুল হাসান বলেন, “ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দুর্নীতি ও দালালমুক্ত জনবান্ধব ভূমি অফিস গঠনে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। সরকারের ভূমিনীতি বাস্তবায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোগান্তি নিরসনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।” তিনি উপজেলার সামগ্রিক ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও গতিশীল করতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

​এ সময় সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত সহকারী কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রশাসনিক কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
​সভায় সাটুরিয়া প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। সাটুরিয়ায় যোগদানের আগে তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker