সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এসিল্যান্ডের অফিস কক্ষে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে নবনিযুক্ত এসিল্যান্ড মাহমুদুল হাসান বলেন, “ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দুর্নীতি ও দালালমুক্ত জনবান্ধব ভূমি অফিস গঠনে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। সরকারের ভূমিনীতি বাস্তবায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোগান্তি নিরসনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।” তিনি উপজেলার সামগ্রিক ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও গতিশীল করতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত সহকারী কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রশাসনিক কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
সভায় সাটুরিয়া প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। সাটুরিয়ায় যোগদানের আগে তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।