সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি: মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার

নিজস্ব প্রতিবেদক।

“ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নয়, আমাদের সবার একটাই বড় পরিচয়—আমরা বাংলাদেশি। আমাদের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে।”
​শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মানিকগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি এসব কথা বলেন।
​সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, “আপনাদের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতার কারণে আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পেরেছি। আপনাদের এই ভালোবাসার ঋণ আমাকে কাজের মাধ্যমে শোধ করতে হবে। আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে আমি সেই দায়মুক্তির চেষ্টা করে যাব। যেকোনো প্রয়োজনে ডাকলেই আমাকে আপনারা পাশে পাবেন।”
​মানিকগঞ্জের সুদীর্ঘ অসাম্প্রদায়িক চেতনার প্রশংসা করে তিনি আরও বলেন, “মানিকগঞ্জে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের মধ্যে এক চমৎকার প্রীতি ও সৌহার্দ্য বিদ্যমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিককে সমান চোখে দেখেন। এখানে ধর্মীয় ভিত্তিতে কোনো বৈষম্য করা হয় না। এই মেলবন্ধন ও জাতীয় ঐক্য আমাদের শক্ত ভিত্তি।”
​অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী পূজা উদযাপন কমিটির হাতে এক লাখ টাকার অনুদান তুলে দেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের উত্থাপিত বিভিন্ন যুক্তিসঙ্গত দাবি-দাওয়ার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করেন।
​বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি প্রণব কুমার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুনীল কুমার, শ্রী কালীপদ ঘোষ, অনিল কুমার ও রঞ্জিত কুমার দে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

জন্মাষ্টমীর আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত পৃথক কর্মসূচিতে অংশ নেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি দলীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মানিকগঞ্জের বেউথা মসজিদ প্রাঙ্গণ এবং বেউথা-আন্ধারমানিক সড়কের পাশে বৃক্ষরোপণ করেন।
​এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে তিনি সর্বস্তরের জনগণকে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker