সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

১১ বছরের শিশুকে শ্লীলতাহানি, হরিরামপুরে অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার

নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশু কন্যাকে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে রাজু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাজু উপজেলার গালা ইউনিয়নের সোনাকান্দা গ্রামের মোঃ ফজর আলীর ছেলে।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশুকে ইভটিজিং এবং শারীরিক স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানী বাদী হয়ে ৬ সেপ্টেম্বর (রোববার) হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন জানান, শিশুটিকে ইভটিজিং ও শ্লীলতাহানির ঘটনায় তার নানি বাদী হয়ে মামলা করেছেন।​সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker