সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে বিভিন্ন জলাশয়ে ২৭০ কেজি পোনামাছ অবমুক্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার

​

মোঃ শাহ আলম,স্টাফ রিপোর্টার :

মানিকগঞ্জের দৌলতপুরে প্রাতিষ্ঠানিক ও মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ পুকুর, ধলেশ্বরী নদী এবং নিলুয়া জলাশয়সহ উপজেলার বিভিন্ন স্থানে সর্বমোট ২৭০ কেজি রুই, কাতলা ও মৃগেলসহ নানা প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, “আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আমাদের দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধিতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। মুক্ত ও বদ্ধ জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে জেলা ও উপজেলা মৎস্য দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলাশয়গুলোকে দূষণমুক্ত রাখা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে স্থানীয়দেরও একযোগে এগিয়ে আসতে হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ সুরাইয়া আক্তার তন্নী।

​এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ সরকারের এই মৎস্যবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker