মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া এনজিও ফেডারেশন-এফএনবির উদ্যোগে সতর্ক থাকার আহ্বান

  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা। এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানো এবং বাড়িঘর ও আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানিয়েছে এনজিও ফেডারেশন-এফএনবি। এ নিয়ে বুধবার জেলাশহরের নারাঙ্গাই এলাকায় ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এফএনবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। সভায় বক্তারা বলেন, এডিস মশার বংশবিস্তার ঠেকাতে নাগরিকদের নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পরিত্যক্ত ডাবের খোসা, পুরোনো টায়ার, প্লাস্টিকের বোতল, ফুলের টব, মাটির পাত্র ও ছাদে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষায় মশারি ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker