বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া এনজিও ফেডারেশন-এফএনবির উদ্যোগে সতর্ক থাকার আহ্বান সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, হাসপাতালে নিতে বিলম্ব সাটুরিয়ায় ৭ কোম্পানির সার ভেজাল প্রমাণিত: বাজার থেকে জরুরি প্রত্যাহারের নির্দেশ সাটুরিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট: সুমন মিয়ার ৬ মাসের কারাদণ্ড শিবালয়ে উথলি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া টেকনোলজিস্ট দিয়ে পরীক্ষা-নিরীক্ষার অভিযোগ প্রতারণা মামলায় দৌলতপুরে দলিল লেখকসহ পাষণ্ড মা রুমা আক্তার কারাগারে সাটুরিয়া থানার কর্মকর্তাদের সাফল্য: মানিকগঞ্জের শ্রেষ্ঠ এসআই মিঠুন কুমার দাস, শ্রেষ্ঠ এএসআই সৈকত সাটুরিয়ায় হেরোইন সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড শিবালয়ে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে গণ অবস্থান কালীগঙ্গায় অবৈধ ড্রেজিংয়ের প্রতিবাদ করায় হামলা: ঘিওরে আহত অন্তত ৮

মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া এনজিও ফেডারেশন-এফএনবির উদ্যোগে সতর্ক থাকার আহ্বান

  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা। এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানো এবং বাড়িঘর ও আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানিয়েছে এনজিও ফেডারেশন-এফএনবি। এ নিয়ে বুধবার জেলাশহরের নারাঙ্গাই এলাকায় ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এফএনবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। সভায় বক্তারা বলেন, এডিস মশার বংশবিস্তার ঠেকাতে নাগরিকদের নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পরিত্যক্ত ডাবের খোসা, পুরোনো টায়ার, প্লাস্টিকের বোতল, ফুলের টব, মাটির পাত্র ও ছাদে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষায় মশারি ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker