সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার আলোকে এবং জেলা কমান্ড্যান্ট, মানিকগঞ্জের দিকনির্দেশনায় সাটুরিয়ায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ সেপ্টেম্বর (বুধবার)সকালে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবি আক্তারের সার্বিক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন দলনেতা, দলনেত্রী এবং আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাবৃন্দ।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে বলে আয়োজকরা জানান।