সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৫ বার

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার আলোকে এবং জেলা কমান্ড্যান্ট, মানিকগঞ্জের দিকনির্দেশনায় সাটুরিয়ায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২৩ সেপ্টেম্বর (বুধবার)সকালে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।

​উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবি আক্তারের সার্বিক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন দলনেতা, দলনেত্রী এবং আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাবৃন্দ।
​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker