নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি
মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীর তীর থেকে মরদেহটি দেখা যায়। ভাসমান মরদেহ পাওয়ার এ খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে চর জামালপুর ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীদের সন্দেহ হয়। কাছে গিয়ে এক নারীর মরদেহ দেখতে পেয়ে উৎসুক জনতা ভীড় জমায় এবং তাৎক্ষণিক থানায় খবর দেয়। নিখোঁজ বা নিহতের কোনো পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মরদেহটি বেশ কয়েকদিন আগের।
মরদেহটি নদীতে ভেসে আসায় এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা—তা নিয়ে জনমনে নানা ধোঁয়াশা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে সিংগাইর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং আশপাশের থানাগুলোতেও তথ্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।