সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সিংগাইরে ধলেশ্বরী নদীতে ভেসে উঠল অজ্ঞাত নারীর মরদেহ, এলাকায় আতঙ্ক

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার

নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীর তীর থেকে মরদেহটি দেখা যায়। ভাসমান মরদেহ পাওয়ার এ খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​স্থানীয়রা জানান, রোববার দুপুরে চর জামালপুর ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীদের সন্দেহ হয়। কাছে গিয়ে এক নারীর মরদেহ দেখতে পেয়ে উৎসুক জনতা ভীড় জমায় এবং তাৎক্ষণিক থানায় খবর দেয়। নিখোঁজ বা নিহতের কোনো পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মরদেহটি বেশ কয়েকদিন আগের।
​মরদেহটি নদীতে ভেসে আসায় এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা—তা নিয়ে জনমনে নানা ধোঁয়াশা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
​এ বিষয়ে সিংগাইর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং আশপাশের থানাগুলোতেও তথ্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker