সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

মানিকগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল দুজনের: ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহন বন্ধ ঘোষণা​

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১১৮ বার

নিজস্ব প্রতিবেদক,রূপকথা টিভি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকটির চালক গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা সেলফি পরিবহনের রোড পারমিট বাতিলের দাবিতে প্রায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের আশ্বাসে সেলফি পরিবহনের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
​আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে মানিকগঞ্জের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​নিহত ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মোহাম্মদ সাহানের ছেলে ইয়াসিন (২২) এবং একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরঙ্গাইল হাটের দিকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী ইয়াসিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রী বাবলুকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় ইজিবাইক চালককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
​দুর্ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী ও যানবাহন এতে চরম ভোগান্তিতে পড়ে।
​ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। এর প্রতিকার চেয়ে দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলেই আজকের এই মর্মান্তিক ঘটনা।
​পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন। একপর্যায়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক ভিডিও বার্তার মাধ্যমে আপাতত সেলফি পরিবহনের চলাচল বন্ধ রাখার আশ্বাস দেন। এই ঘোষণার পর উত্তেজিত জনতা অবরোধ তুলে নিলে প্রায় ৩ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

​এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সেলফি পরিবহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই প্রাণহানি ঘটায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আজ সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। পুলিশ সুপার ও জেলা প্রশাসকের আলোচনার পর আপাতত সেলফি পরিবহনের চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হলে জনগণ অবরোধ প্রত্যাহার করে নেয়।

​মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, “সাময়িকভাবে সেলফি পরিবহনের চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে সকল পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এই পরিবহনের বিষয়ে প্রয়োজনীয় ও কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker