সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

মানিকগঞ্জে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সনাতনীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৮২ বার

​নিজস্ব প্রতিবেদক,রূপকথা টিভি

​শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দিনব্যাপী এই পরিদর্শনে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
​পরিদর্শনকালে মন্ত্রী পূজার সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও উৎসব আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরের জন্য তিনি ব্যক্তিগত ও সরকারিভাবে আর্থিক অনুদান প্রদান করেন। বিভিন্ন পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরা হলে মন্ত্রী পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।
​সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, “আজ আপনাদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা পাশে ছিলেন বলেই আমি আজ এই অবস্থানে এসেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার কল্যাণে কাজ করতে পারি।”
​তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই একই এলাকার বাসিন্দা এবং এই দেশের নাগরিক। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হয়। এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ সবাইকে সব ভেদাভেদ ভুলে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
​অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণ ও উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
​যেসব পূজামণ্ডপ পরিদর্শন করা হয়:
খাদ্যমন্ত্রী মানিকগঞ্জের নবগ্রাম কালীবাড়ি পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রী শ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সার্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রী শ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির পরিদর্শন করেন।
​মন্ত্রীকে কাছে পেয়ে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এ সময় সবাই দেশের শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করেন।
​পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতিসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker