সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

দৌলতপুরে ২৪ উপকারভোগীদের মধ্যে নলকূপ বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৩৯ বার

​মো : শাহ আলম, স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ:

মানিকগঞ্জের দৌলতপুরে ২৪ জন উপকারভোগীদের মধ্যে নলকূপ বিতরণ করা হয়েছে।
২৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে প্রকল্প অফিস, দৌলতপুর, মানিকগঞ্জে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​‘বিল্ডিং রেিজিলিয়েন্ট কমিউনিটিজ প্রজেক্ট – দৌলতপুর, মানিকগঞ্জ’-এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড্রা বাংলাদেশের প্রোগ্রামস ডিরেক্টর শিমু ক্যারোলিন শিকদার।
আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপসহকারী প্রকৌশলী জনাব জাকারিয়া কবির

এসময় উপস্থিত ছিলেন বিল্ডিং রেজিলিয়েন্ট কমিউনিটিজ প্রজেক্ট- দৌলতপুরের প্রকল্প ব্যবস্থাপক বিতা বড়ুয়া।

এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভেন্টিস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিলিফ এজেন্সি (ADRA) MEAL- সমন্বয়কারী মোঃ আবু নাছের শারাফাত,
এড্রা বাংলাদেশ দৌলতপুর শাখার সুপারভাইজার তন্ময় রায় , ঝর্ণা বেগম সিডিও,জীবন নাহার সিডিও, মহারানী রবিদাস সিডাব্লিউ, প্রিয়াঙ্কা ইসলাম সিডাব্লিউ, শিরিন আক্তার , রাবেয়া বসরি সিডাব্লিউ এবং স্বপ্না আক্তার,
ক্যাশিয়ার সজীব মিনজী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধি। ‘ওয়াটার ফর অল’ এবং ‘এড্রিয়া সুইডেন’-এর (Water for All and ADRA Sweden) অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় উপকারভোগীদের মাঝে বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করতে নলকূপ বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী সাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker