সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে বজ্রপাতে দৌলতপুরে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৬ বার

​মোঃ শাহ আলম,

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় চরের মাঠে কাজ করার সময় বজ্রপাতে শহীদ (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​নিহত শহীদ দৌলতপুর উপজেলার খোর্দ্দ মহেশপুর গ্রামের মৃত শমসের শিকদারের ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,১৩ জুলাই (সোমবার) সকাল ১০টা থেকে ১১টার মধ্যবর্তী কোনো এক সময়ে উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোর্দ্দ মহেশপুর গ্রামের চকের ভিতর মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন শহীদ। বজ্রাপাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন অনেক খুজাখুজির পর দুপুর আনুমানিক ১টার দিকে মাঠের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পরিবার ও পুলিশকে খবর দেয়।এলাকায় এ ঘটনার পর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন বজ্রপাতে শহীদ (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পারিবারিকভাবে তাকে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker