সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৮ বার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার চরপাড়া চক ও কুষ্টিয়ার চক এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পরবর্তীতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুরের উপজেলা পরিষদ চত্তরে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

​উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মৎস্য অফিসের উদ্যোগে পরিচালিত এই অভিযানে মোট ৭টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ৪৯০ মিটার। জব্দকৃত এই জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৮ হাজার ৫০০ টাকা। মৎস্য আইন অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয় এবং জব্দ শেষে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

​এই সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির ফারজিন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান। এছাড়াও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সাটুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির ফারজিন জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker