সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

দৌলতপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, চশমা ও কানের মেশিন বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১১৪ বার

​মোঃ শাহ্ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ):

​মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিকৃত বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, চশমা ও কানের হিয়ারিং মেশিন বিতরণ করা হয়েছে।
​১৫ জুলাই বুধবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
​বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নূরেন।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
​উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ,
​দৌলতপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ্ আলম,লাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন,
​উত্তরআড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাহিয়ান নূরেন বলেন,

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের শিক্ষার মূল স্রোতধারায় টিকিয়ে রাখতে এবং সাধারণ শিক্ষার্থীদের মতো সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker