সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২১০ বার

​​মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
​সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় দৌলতপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে নবযোগদানকৃত ইউএনও সিলভিয়া স্নিগ্ধা বলেন, “উপজেলা প্রশাসনকে সাধারণ মানুষের জন্য আরও সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই আমার মূল লক্ষ্য। দৌলতপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে বাস্তবায়নে সাংবাদিক সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।”
​তিনি আরও বলেন, “সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন—এই প্রত্যাশা করি। মাদকমুক্ত ও অপরাধমুক্ত দৌলতপুর গড়তে প্রশাসন ও গণমাধ্যম সবসময় একসাথে কাজ করবে।”
​স্বাগত বক্তব্যে দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মামুন মিয়া পলাশ নতুন ইউএনও-কে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দৌলতপুরের সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় স্থানীয় সাংবাদিক সমাজ সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। আশা করি, আপনার সুদৃঢ় নেতৃত্বে উপজেলা প্রশাসন আরও গতিশীল ও জনবান্ধব হবে।”
​তিনি আরও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার নানা সমস্যার কথা লেখনীর মাধ্যমে প্রশাসনের সামনে তুলে ধরার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকরা উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।”
​মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক সালমান খান ও সাংবাদিক আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker