সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে হেরোইন ও নেশার ইনজেকশনসহ আটক ৩: মোবাইল কোর্টে কারাদণ্ড

  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০০ বার

​মোঃ শাহ আলম, নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম দাশড়া এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন ও ২ এম্পুল নেশার ইনজেকশনসহ তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) আটককৃতদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন।

​আজ সোমবার (৩ আগস্ট) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম দাশড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

​আটককৃত আসামিরা হলেন— মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার সিরাজুল হক বিল্লালের ছেলে মো. শাকিল আহমেদ (২৭), একই এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাহুল (২২) এবং বোয়ালিয়া এলাকার মো. ফরিদের ছেলে মহিবুর (২০)।

​অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ১ গ্রাম হেরোইন এবং ২ এম্পুল নেশার ইনজেকশন উদ্ধার করা হয়।

​অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোর্শেদ আলম আটক আসামিদের বিরুদ্ধে তিনটি পৃথক মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন। মামলার শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, মাদকের বিস্তার রোধ ও সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker