সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জুলাই শহীদ সাদের স্মৃতিস্তম্ভে সাটুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি সূচনা করা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সাটুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান এবং সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন।

​সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। এ সময় গণঅভ্যুত্থানে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker