সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

স্বামীকে গলা কেটে হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্ত্রী সাভার থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার

​নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের হরিরামপুরে স্বামীকে গলা কেটে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি সেলিনা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সাভারের বিরুলিয়া এলাকার একটি বাড়ি থেকে হরিরামপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃত সেলিনা আক্তার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কদমতলা গ্রামের জনাব আলীর মেয়ে।
​পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১ সালের প্রথম দিকে পরকীয়া সংক্রান্ত বিরোধের জের ধরে রাতে রিকশাচালক স্বামীকে গলা কেটে হত্যা করেন সেলিনা আক্তার। এ ঘটনায় হরিরামপুর থানায় মামলা (মামলা নং- ২(২)১৩, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়। পরবর্তীতে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলার পর থেকে সেলিনা আক্তার কৌশলে বিদেশে পাড়ি জমান এবং দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করেন। প্রায় দুই মাস আগে তিনি গোপনে দেশে ফেরেন।
​গোপন সংবাদের ভিত্তিতে হরিরামপুর থানা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের বিরুলিয়া এলাকায় সেলিনার ভাগ্নির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন জানান, “আসামি দীর্ঘদিন সৌদি আরবে পলাতক ছিলেন। দেশে ফেরার সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।”

​এদিকে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিক বিশ্বাস জানান, নিহতের পেশা ছিল রিকশা চালানো এবং তিনি একজন ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ার কারণেই তাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker