সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

হরিরামপুরে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার

​মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে মিজানুর রহমান (৩৫) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

​বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে হরিরামপুর – বলড়া সড়কের পিপুলিয়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত মিজানুর রহমান জেলার শিবালয় উপজেলার টেপড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণকল্যাণ ট্রাস্ট’-এ কর্মরত ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এলাকায় তার কর্মস্থলের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। হরিরামপুর – বলড়া সড়কের পিপুলিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে সরাসরি চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​সংবাদ পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ট্রাকটি আটক বা চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker