সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপনে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২২ বার

নিজস্ব প্রতিবেদক, ১৬ আগস্ট ২০২৬।

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষকে তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের স্বপ্রণোদিত হয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো মানিকগঞ্জেও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপিত হচ্ছে। মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্য চাষিদের যেকোনো ধরনের কারিগরি সহায়তা দিতে সরকার সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে দেশীয় মাছের কোনো বিকল্প নেই। দারিদ্র্য বিমোচন ও জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে মৎস্য চাষকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় ও সম্প্রসারিত করতে হবে।

বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রথম ছয় মাসেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যাপক অগ্রগতি হয়েছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। জুলাই যোদ্ধাদের প্রতি সম্মানার্থে পর্যটন করপোরেশনের অধীনে হোটেল-মোটেল এবং বিমান ভাড়ায় বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের জন্য ন্যায্য বিমানভাড়া নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

তিনি বলেন, “আপনাদের সকলের সহযোগিতায় বিমান খাতের সকল সিন্ডিকেট নির্মূলে সক্ষম হতে পারব বলে আশা রাখি।”

আলোচনা সভায় মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসকসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker