সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪১ বার

​মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে।

​আজ রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্প্রসারিত মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

​জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে মৎস্য চাষের সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ।

​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাইনুল ইসলাম, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম মফিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়া, দৌলতপুর থানার সেকেন্ড অফিসার মোঃ লিটন মিয়া এবং মৎস্যজীবী সুজায়েত শিকদারসহ অনেকে।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, “মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্য চাষিদের যেকোনো কারিগরি সহায়তা দিতে সরকার সর্বদা প্রস্তুত।” তিনি আরও যোগ করেন, দেশের মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে দেশীয় মাছের কোনো বিকল্প নেই। তাই দারিদ্র্য বিমোচন ও জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে তৃণমূল পর্যায়ে মৎস্য চাষকে আরও জনপ্রিয় করে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker