সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জের দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: ১৩ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার

​মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার :

​দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার চরকাটারী, বাঁচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। সার্বিক সহায়তায় ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনী ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

​অভিযানকালে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বিচরণে মারাত্মক ক্ষতিকর ৩০০টি অবৈধ চায়না দুয়ারি এবং ০৫টি কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, “দেশীয় প্রজাতির মাছের প্রজনন, সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে মাছ আহরণে ব্যবহৃত নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।”

​উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, “চায়না দুয়ারি ও কারেন্ট জালের মতো মারাত্মক ক্ষতিকারক ফাঁদগুলো ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধ্বংস করে ফেলে। দেশীয় প্রজাতির মাছের ভবিষ্যৎ বংশবৃদ্ধির পথ সুগম করতে এবং মৎস্যসম্পদ রক্ষায় আমাদের এ কঠোর আইনি পদক্ষেপ ও নজরদারি বজায় থাকবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker