সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

বীর মুক্তিযোদ্ধা আছর উদ্দিন মাস্টারের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৮ বার

নিজস্ব প্রতিবেদক।
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আছর উদ্দিন মাস্টার মারা গেছেন।

শনিবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর শিমুলিয়া গ্রামের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনারে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন ও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আছর উদ্দিন মাস্টার। তাঁর মৃত্যুতে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমান্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ রেজাউল করিম রনিসহ নেতৃবৃন্দ ও স্থানীয় মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker