সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

যমুনায় জেলের জালে ৪১ কেজির বাঘাইড়, বিক্রি হলো ৫৩ হাজার টাকায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার

মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। ওজন ৪১ কেজি। পরে মাছটি ৫৩ হাজার টাকায় বিক্রি করা হয়।
বৃহস্পতিবার( ২৭ আগষ্ট )ভোর রাতে উপজেলার বাঘুটিয়া চর এলাকার যমুনা নদীতে মাছটি জেলেদের জালে আটকা পড়ে। সকালে মাছটি বাঘুটিয়া চর বাজারে আনা হলে সেটি দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়।
মাছটির শিকারি জেলেরা হলেন—মো. আসিফ মিয়া, মো. ওহাব মোল্লা ও মো. মতিন শেখ। বাজারের হোটেল ব্যবসায়ী মোহাম্মদ রহিজুল জানান, ৪১ কেজি ওজনের বাঘাইড়টি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৩ হাজার টাকায় কিনে নেন বাঘুটিয়া চর এলাকার সৌদি প্রবাসী মো. জাকির হোসাইন।
তবে বাঘাইড় মাছ ধরা ও বিক্রি নিয়ে রয়েছে নিষেধাজ্ঞা। দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী জানান, বন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বাঘাইড় মাছ বিক্রি নিষিদ্ধ।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, “বাঘাইড় মাছ ধরা পড়ার বিষয়টি আমার জানা নেই। বন অধিদপ্তর বাঘাইড়কে বিপন্ন প্রজাতি ঘোষণা করেছে। এ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরাও বাঘাইড় ধরতে নিষেধ করি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker