সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ফসলের জমিতে মিলল অজ্ঞাত নারীর মরদেহ, চাঞ্চল্য

  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২২ বার

​নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের জমি থেকে অজ্ঞাতনামা (৬০) এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। নিহতের পেটে ধারালো অস্ত্রের মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।

​রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চর ধানকোড়া এলাকার কুদ্দুস মিয়ার ফসলের জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

​স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় ফসলের জমিতে এক নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিপুলসংখ্যক উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমান।

​সংবাদ পেয়ে সাটুরিয়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের পেটে ধারালো চাকুর আঘাতের একাধিক স্থান রক্তাক্ত পাওয়া গেছে। মরদেহের ধরণ দেখে প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ।

​পুলিশের একটি সুত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, দুর্বৃত্তরা নির্জন এই এলাকায় গভীর রাতে ডেকে এনে ওই নারীকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যেতে পারে। তবে কী উদ্দেশ্যে বা কারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

​এদিকে নিহতের পরিচয় উদঘাটন এবং আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ফিঙ্গারপ্রিন্টসহ প্রযুক্তিগত সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

​বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker