বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া এনজিও ফেডারেশন-এফএনবির উদ্যোগে সতর্ক থাকার আহ্বান সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, হাসপাতালে নিতে বিলম্ব সাটুরিয়ায় ৭ কোম্পানির সার ভেজাল প্রমাণিত: বাজার থেকে জরুরি প্রত্যাহারের নির্দেশ সাটুরিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট: সুমন মিয়ার ৬ মাসের কারাদণ্ড শিবালয়ে উথলি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া টেকনোলজিস্ট দিয়ে পরীক্ষা-নিরীক্ষার অভিযোগ প্রতারণা মামলায় দৌলতপুরে দলিল লেখকসহ পাষণ্ড মা রুমা আক্তার কারাগারে সাটুরিয়া থানার কর্মকর্তাদের সাফল্য: মানিকগঞ্জের শ্রেষ্ঠ এসআই মিঠুন কুমার দাস, শ্রেষ্ঠ এএসআই সৈকত সাটুরিয়ায় হেরোইন সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড শিবালয়ে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে গণ অবস্থান কালীগঙ্গায় অবৈধ ড্রেজিংয়ের প্রতিবাদ করায় হামলা: ঘিওরে আহত অন্তত ৮

দেশে খাদ্য শস্যের কোনো ঘাটতি নেই: সাটুরিয়ায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৬ বার

​নিজস্ব প্রতিবেদক

দেশে খাদ্য শস্যের কোনো ঘাটতি নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খাদ্য সাধারণ মানুষের মৌলিক অধিকার। সেই খাদ্য নিরাপদ অবস্থায় আছে কি না এবং মজুদ ঠিকমতো রয়েছে কি না, তা সরেজমিনে দেখার জন্যই গুদাম পরিদর্শন করা হচ্ছে।

​রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা খাদ্যগুদাম আকস্মিক পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

​খাদ্যমন্ত্রী বলেন, “খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন গুদাম পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি ও মজুদের পরিমাপ পর্যবেক্ষণ করছি। দেশের কোথাও যেন খাদ্যের সংকট তৈরি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।”
​বাজারে খাদ্যের কারসাজি বা সিন্ডিকেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমি দায়িত্ব নিয়েছি মাত্র কয়েক দিন হলো। বাজার ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা অবশ্যই তা নিব।”

​পরিদর্শনকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​এর আগে খাদ্যমন্ত্রী সাটুরিয়া উপজেলা খাদ্যগুদামে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে গুদামের ধারণক্ষমতা, বর্তমান মজুদ পরিস্থিতি এবং চাল-গম সংরক্ষণের সার্বিক মান নিয়ে পর্যালোচনা করেন।
একই দিন সকালে তিনি মানিকগঞ্জ খাদ্য গুদাম পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker