সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: ৯ লাখ টাকার ‘চায়না দুয়ারি’ জাল পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩০ বার

​মোঃ শাহ আলম,স্টাফ রিপোর্টার :

মানিকগঞ্জের দৌলতপুরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় এক বিশাল সাফল্য অর্জিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল থেকে নদীর বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণের অবৈধ ও ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।

​অভিযান উপজেলার জিয়নপুর ও বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন নদী, খাল ও মুক্ত জলাশয়ে ‘মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০’ সরাসরি বাস্তবায়নের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোট ২২৭টি অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৮ হাজার টাকা।

অভিযান সার্বিক পরিচালনা ও নেতৃত্ব প্রদান করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ কার্যক্রমে সার্বিক নিরাপত্তা ও কৌশলগত সহায়তা প্রদান করেন বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল এবং উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিযান শেষে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারি জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। পরবর্তীতে সেখানে উপস্থিত স্থানীয় জনগণের উপস্থিতিতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাবা সুরাইয়া আক্তার তন্নী জানান, চায়না দুয়ারি জাল দেশীয় প্রজাতির ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণীর জন্য চরম হুমকিস্বরূপ। দেশীয় মাছের অবাধ প্রজনন, বংশবৃদ্ধি নিশ্চিতকরণ এবং নদী-নালার প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখতে সরকার আইন প্রণয়ন করেছে। ক্ষতিকর ও নিষিদ্ধ মৎস্য আহরণ সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker