সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় চাঞ্চল্যকর নারী হত্যা: ১৮ বছরের পরকীয়ার নির্মম পরিণতি, ২৪ ঘণ্টার মধ্যে ডিবি পুলিশের হাতে ঘাতক গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার

দীর্ঘ ১৮ বছরের পরকীয়া প্রেমের জেরে ঘটিত এক নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল রহস্য উদঘাটনসহ ঘাতক প্রেমিককে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আফছার (৫৫)। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া থানার মৈশলোহা গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে এবং বর্তমানে ঢাকার পল্লবী থানা এলাকার বাউনিয়া বাধে পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করছিলেন।

বিষয়টি আজ সোমবার (৩১ আগস্ট)বিকাল ৪টায় মানিকগঞ্জ পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন নাহার গার্ডেন সংলগ্ন একটি নির্জন স্থান থেকে অজ্ঞাতনামা এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে জানা যায় নিহতের নাম লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮)। তিনি ঢাকার সেনপাড়া পর্বতা এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং তার মূল বাড়ি পাবনা সদর উপজেলায়।

​ঘটনার পরপরই মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক  মানবেন্দ্র বালো-এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জের সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ হিমেল হোসেনের নেতৃত্বে একটি দল সাটুরিয়া থানা পুলিশের সহায়তায় তদন্ত শুরু করে।

​আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং প্রাথমিক তদন্তে জানা যায়, ভিকটিম লাইলী বেগমের সাথে আসামি আফছারের দীর্ঘ ১৮ বছর ধরে পরকীয়া সম্পর্ক ছিল। সম্পর্কের নানা টানাপোড়েন ও বিবাহ সংক্রান্ত বিবাদের জের ধরে আফছার ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে। গত ২৯ আগস্ট দুপুরে বাসা থেকে একটি ধারালো ফল কাটার চাকু সঙ্গে নিয়ে আফছার ভিকটিমকে সাথে করে মানিকগঞ্জের সাটুরিয়া নয়ডঙ্গি এলাকায় আসে। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে নাহার গার্ডেনের পাশের একটি নির্জন স্থানে নিয়ে ভিকটিমকে সাথে নিয়ে মেলামেশা শেষে বিবাহ করা নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে আফছার ভিকটিমের পরিহিত শাড়ির আঁচল দিয়ে গলায় প্যাঁচ দিয়ে শ্বাসরোধ করে এবং সাথে থাকা চাকু দিয়ে পেটে আঘাত করে নৃসংসভাবে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

​পরবর্তীতে ডিবির চৌকস দলটি গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতকের অবস্থান নিশ্চিত করে গত ৩১ আগস্ট রাত ২টা ৪৫ মিনিটে ঢাকার পল্লবী থানাধীন বাউনিয়া বাধ এলাকায় অভিযান চালিয়ে আফছারকে গ্রেফতার করে।

​এ বিষয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন , চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলার অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker