সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে২ মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার

​মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীটিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় কালিগঙ্গা নদী থেকে একদল অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

অভিযানকালে বালু উত্তোলনের হাতেনাতে প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি পৃথক মামলায় শরিফুল ইসলাম ও আমজাদ হোসেন তাঁদের ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, “কালিগঙ্গা নদীর নাব্য রক্ষা, তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি নদীভাঙন থেকে বাঁচাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু লোক নিয়ম ভেঙে পরিবেশ ও জনপদের ক্ষতি করে বালু তুলছিল। আজ হাতেনাতে ধরে তাঁদের জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষ ও নদীর সুরক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

​এ সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানান এবং নদী রক্ষায় নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান জারি রাখার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker