দৌলতপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুরে ‘সুবর্ণলতা এয়ার ট্রাভেলস’-এর শুভ উদ্বোধন ও হজ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১২ টার সময় দৌলতপুর উপজেলা মডেল মসজিদ সংলগ্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘সুবর্ণলতা এয়ার ট্রাভেলস’ বাংলাদেশের অন্যতম বৃহৎ হজ এজেন্সি হিসেবে হজযাত্রীদের সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির হজ লাইসেন্স নম্বর-১১৯৩।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফবিল্লাহ শাহ সাইদ নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সুবর্ণলতা এয়ার ট্রাভেলস’-এর পরিচালক আলহাজ্ব আব্দুল আলিম ভূঁইয়া।
অনুষ্ঠানে গত বছর হজ পালনকারী হাজিরা মক্কা ও মদিনায় তাদের হজ পালনের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে হজযাত্রীদের জন্য এয়ার ট্রাভেলসের বিভিন্ন সুযোগ-সুবিধা, সেবার মান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা হজযাত্রীদের সঠিক দিকনির্দেশনা, সার্বিক সহযোগিতা ও নিরাপদ হজ পালনে বিশ্বস্ত সেবার গুরুত্ব তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, ‘সুবর্ণলতা এয়ার ট্রাভেলস’ ধর্মপ্রাণ মুসল্লিদের হজ ও ওমরাহ পালনে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে দৌলতপুর এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম-ওলামা, স্থানীয় সাংবাদিক, হজ পালনকারী হাজি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধন ও হজ পুনর্মিলনী উপলক্ষে পুরো অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।