সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ বার

​মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের দৌলতপুরে এক কিশোরী (১৩) স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আঃ বারেক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত বারেক উপজেলার খলসী ইউনিয়নের কুমুরিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। বিবাদী বারেক তাদের প্রতিবেশী। গত ২৪ আগস্ট রাতে বিবাদীর স্ত্রীর অনুরোধে ভুক্তভোগী কিশোরী তাদের বাড়ির পশ্চিম পাশের রুমে বিবাদীর পুত্রবধূর সাথে ঘুমাতে যায়। রাত অনুমান ১:০০ ঘটিকার দিকে পুত্রবধূ টয়লেটে গেলে সেই সুযোগে আঃ বারেক রুমে ঢুকে কিশোরীকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জড়িয়ে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরী ডাক-চিৎকার করে কৌশলে পালিয়ে নিজের বাড়িতে চলে আসে এবং বিষয়টি তার পরিবারকে জানায়।

​পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে দৌলতপুর থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানা‌ অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানায়, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩, জিআর নং-১২২)। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলামকে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker