সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাটুরিয়ায় ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার

​নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধভাবে ব্যক্তিগত জমি থেকে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল ইসলাম।

​মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আকাশী পূর্বপাড়া এলাকায় ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে ড্রেজার বা যন্ত্র দিয়ে বালু উত্তোলনকালে মুজিবুর রহমান (৪৫), পিতা: ময়নাল হক, সাং: আকাশী পূর্বপাড়া, তিল্লি, সাটুরিয়া-কে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​
​জনস্বার্থে ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker